ঢাকা   ০৭:০৬:৪৭ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

করোনা মহামারী আমাদের পাপের ফসল : মাওলানা শফিউল হক জিহাদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৬২৪ বার
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আজকে জীবনের প্রথম জুমা আদায় করছি, যখন মুসল্লিদের সংখ্যা নির্ধারিত। মসজিদের গেইট লকআপ।১০ জনের অধিক মুসল্লি আসতে বাঁধা দেয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে আমাদের কর্মফল।

আলোচনার পয়েন্টগুলো নিম্নরূপঃ-

১. আল্লাহ তায়ালার শুকরিয়া আদায়।

২. আজকের করোনা মহামারী আমাদের পাপের ফসল।

এক সময় আমাদের মসজিদে ডাকলেও আমরা আসিনি।আজ আসতে চাইলেও আসতে পারছি না।মনে হয় আল্লাহ তায়ালা আমাদের উপর বেশী রাগ করেছেন।
যেমন কুরআন মজীদের সুরা – ক্বলম এ-র ৪২ ও ৪৩ নং আয়াতে এরশাদ হয়েছে-
يوم يكشف عن ساق ويدعون إلى السجود
فلا يستطيعون. خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون.
” যে দিন পায়ের গোছা অনাবৃত করা হবে অর্থাৎ- যে দিন কঠিন সময় এসে পড়বে এবং সেজদা করার জন্যে লোকদের কে ডাকা হবে।কিন্তু তারা সেজদা করতে সক্ষম হবে না।তাদের দৃষ্টি হবে অবনত। হীনতা ও অপমানবোধ তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। এ-র আগে যখন তারা সম্পূর্ণ সুস্থ ছিলো তখন সিজদার জন্যে তাদেরকে ডাকা হতো (কিন্তু তারা অস্বীকৃতি জানাতো)।”

আজকের এ বিশ্ব পরিস্থিতি আমাদের পাপ-কর্মের ফসল। যেমন আল্লাহ তায়ালা অন্যত্র এরশাদ করেছেন- وما اصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير.
” তোমাদের উপর যেসব বিপদাপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন।”

৩. আমাদের করণীয়ঃ
———————–
ক) বেশী বেশী তাওবা ও ইস্তেগফার।

দুনিয়ার আগুন নেভানোর জন্যে ফায়ার ব্রিগেডের পানি ও অন্যের সহযোগিতা প্রয়োজন হয়, কিন্তু বান্দার পাপের যে আগুনে দুনিয়া পুড়ছে বা আল্লাহ তায়ালার গজবের যে আগুন জ্বলছে তা নেভানোর জন্যে কারো সহযোগিতার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন আমাদের চোখের পানি।
তাই এখন আমাদের প্রয়োজন বেশী বেশী চোখের পানি ফেলে আল্লাহর নিকট নিজের পাপের ক্ষমা চাওয়া ও তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। যেহেতু আল্লাহ তায়ালার রাগের আগুন নেভাতে পারে একমাত্র আমাদের চোখের পানি।
যেমন হাদিস শরীফে এসেছে- دمعة العاصى تطفئ غضب الرب . ” আল্লাহ তায়ালার গজবের আগুন নেভাতে পারে একমাত্র পাপী বান্দার চোখের পানি।”

নিঃসন্দেহে আল্লাহ তায়ালার রহমত তার গজবের চাইতে এগিয়ে আছে। যেমন হাদীসে কুদসি তে এসেছে- سبقت رحمتى على غضبى. আল্লাহ তায়ালা বলেন -” আমার রহমত আমার গজবের চাইতে এগিয়ে।”

আল্লাহ তায়ালা এরশাদ করেন – قل يا عبادى الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ط أن الله يغفر الذنوب جميعا ج انه هو الغفور الرحيم.
বলুন হে নবী,হে আমার ঐ সব বান্দাগণ যারা নিজেদের উপর সীমালংঘন করেছ,তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়,আল্লাহ তায়ালা সকল গুনাহ ক্ষমা করে দেবেন।নিশ্চত তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবান। ” (সূরা জুমর -৫৩)

আর ও এরশাদ করেছেন- افلا يتوبون إلى الله ويستغفرونه ” তারা আল্লাহ তায়ালার নিকট কেন তওবা করে ফিরে আসছে না এবং কেন ক্ষমা প্রার্থনা করছে
না “?

খ) বেশী বেশী দান -সদকা করা।

এখন মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্যে তওবা -ইস্তেগফারের ও দোয়া করার পাশাপাশি সামর্থবানদের উচিত নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত অসহায় শ্রেণীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।
যেহেতু বালা -মুসিবত দূরীকরণে ও রোগের শেফা পাওয়ার জন্যে দান-সদকা হচ্ছে মহৌষধ।
যেমন হাদীস শরীফে আছে- الصدقة ترد البلاء-” সদকা বালা-মুসিবত কে দূর করে দেয়।”
আরো এসেছে- داووا مرضاكم بالصدقة – “তোমরা সদকা দ্বারা তোমাদের রোগীদের চিকিৎসা কর”।

লেখক:
ভারপ্রাপ্ত অধ্যক্ষ- চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসা
খতিব- কক্সবাজার মাঝিরঘাট জামে মসজিদ
সহ-সভাপতি- জাতীয় মুফাসসির পরিষদ কক্সবাজার জেলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি