1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় মারা যাওয়া চারজনের বয়স কত? - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

করোনায় মারা যাওয়া চারজনের বয়স কত?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৪০৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুবরণ করেছেন পাঁচজন। এদের মধ্যে মৃত্যুবরণকারীদের চারজন পুরুষ এবং একজন নারী। তাদের দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১ থেকে ৫০ জনের মধ্যে এবং ষাটোর্ধ দুজন। তাঁদের দুজন ঢাকার এবং বাকি তিনজন ঢাকার বাইরে বিভিন্ন জেলার।

আজ মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৬৪।

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন যে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাঁদের পুরুষ ২৮ জন এবং নারী ১৩ জন। বয়স বিবেচনায় ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে চারজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, এবং ষাটোর্ধ পাঁচজন।

ফ্লোরা জানান, আক্রান্তদের ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের, কুমিল্লার ১, কেরানীগঞ্জের একজন এবং চট্টগ্রামের একজন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৩৩ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net