ঢাকা   ০৩:২২:২৩ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

কিশোরগঞ্জে পরীক্ষিত ৮ জনের কেউই করোনায় আক্রান্ত নয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৪৩৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামণ প্রতিরোধে কিশোরগঞ্জ জেলা থেকে গত শনিবার (৪ এপ্রিল) ও রোববার (৫ এপ্রিল) দুইদিনে পাঠানো মোট ৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্বস্তির বিষয় হচ্ছে, ৮ জনেরই ফলাফল নেগেটিভ এসেছে।

সোমবার রাত পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার (৪ এপ্রিল) তিনজনের ও রোববার (৫ এপ্রিল) পাঁচজনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। এই মোট ৮টি নমুনার ৮টিরই রিপোর্ট নেগেটিভ এসেছে। আইপিএইচ কর্তৃপক্ষ মাত্রই আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, এ নিয়ে কিশোরগঞ্জ জেলা থেকে পাঠানো মোট ১৪ জনের কোভিড-১৯ নমুনার মধ্যে ১৪ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।এদিকে করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি এড়াতে সোমবার (৬ এপ্রিল) আরো দুইজনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে একজন কিশোরগঞ্জ সদর উপজেলার ও অপরজন নিকলী উপজেলার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি