1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিরনিদ্রায় শায়িত হলেন রামুর দীর্ঘ মানব জিন্নাত আলী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

চিরনিদ্রায় শায়িত হলেন রামুর দীর্ঘ মানব জিন্নাত আলী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪৮৬ বার

শাহজালাল শাহেদ, কক্সবাজার: করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে দক্ষিণ এশিয়ার দীর্ঘ মানব কক্সবাজারের রামুর মো. জিন্নাত আলীর নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত জানাযা ও দাফন কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
রামু উপজেলার থোয়াইংগাকাটা বড় কবরস্থান মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। আইন-শৃংখলা বাহিনীর উপস্থিতিতে নিয়ন্ত্রণ করা হয় লোকসমাগম। ফলে সংক্ষিপ্ত পরিসরে জানাযা শেষে একই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় ৮ ফুট ৬ ইঞ্চির দীর্ঘ মানব হিসেবে রেকর্ডকারী জিন্নাত আলীর মৃতদেহ।
এসময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, স্থানীয় চেয়ারম্যান, বিভিন্ন সরকারী কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাড়ে ৮ ফুট দীর্ঘ জিন্নাত আলী মঙ্গলবার ২৮ এপ্রিল রাত ৩ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। সে গর্জনিয়ার বড়বিল এলাকার কৃষক আমীর হামজার ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে জিন্নাত আলী ছিল তৃতীয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net