1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেসবুক লাইভে স্ত্রীকে হত্যা : আদালতে লোমহর্ষক বর্ণনা দিলেন টুটুল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

ফেসবুক লাইভে স্ত্রীকে হত্যা : আদালতে লোমহর্ষক বর্ণনা দিলেন টুটুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৭২ বার

নিজস্ব প্রতিবেদকঃ ফেনী শহরে ফেসবুক লাইভে প্রচার চালিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় ওবায়দুল হক টুটুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি পালের আদালতে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন টুটুল।বৃহস্পতিবার দুপুরে ফেনী মডেল থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়।

আদালত শুরু হলে হত্যাকারী টুটুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আগে থেকে তাদের পারিবারিক কলহ চলছে বলে আদালতকে জানান।

বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন বারাহীপুর ভূঞা বাড়ির ঢাকার নিউমার্কেটের কাপড় দোকান কর্মচারী টুটুল। হত্যার পর জরুরি ৯৯৯-এ ফোন করে নিজেই পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও ফেসবুকে লাইভ দেয়া মোবাইল জব্দ করা হয়।

এ ঘটনায় নিহত তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে টুটুলকে আসামি করে রাতেই ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net