1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভার্চয়াল ডিবেট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের জয় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

ভার্চয়াল ডিবেট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের জয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৫২৪ বার

আবদুল্লাহ আল মারুফ :
এনডিএফ আয়োজন করে ভার্চয়াল ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২০। এই বিতর্কে দেশের ৭৭ টি দল অংশগ্রহণ করে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বিতর্ক পরিচালিত হয়। প্রত্যেক বিতার্কিক ঘরে বসেই যুক্তিতর্ক দিয়ে নিজের বিষয়কে তুলে ধরেন। দারুণ এই প্রযুক্তিকেও ছাড়দেয়নি ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ। বরাবরের মত নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্রযুক্তিতেও। প্রত্যেক বিতর্কেই জয়ী হয়ে রেকর্ড গড়ে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ(ভিসিডিএস)।

এনডিএফ আয়োজিত ভার্চুয়াল ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২০ এর ফাইনালে জয়ী ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ(ভিসিডিএস)।
২০ এপ্রিল ফাইনালে এক শ্বাসরুদ্ধকর বিতর্কে বরিশাল অঞ্চলের টিম রুপসী বাংলাকে হারিয়ে শেষ্ঠত্বের আসনে বসলো ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।

বিতর্কে ৬-৫ ব্যালটে জয়লাভ করে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)। ভিসিডিএসের ৩ জনের এই দলে ছিল শাহ নূর কিবরিয়া সুজন, হেরা ফালাক আলিশা, মেহেদী হাসান খান।

এর আগে ৯ এপ্রিল কুষ্টিয়া, ১২ এপ্রিল ঢাকা, ১৬ এপ্রিল রাজশাহী এবং ১৮ এপ্রিল আবারও রাজশাহী বিতর্ক দলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ভিসিডিএস।

সর্বশেষ গত ১৯ এপ্রিল সেমিফাইনাল রাউন্ডে খুলনাকে ৩-২ ব্যালটে হারিয়ে ফাইনালে উঠে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ।

অনলাইন মিডিয়ার যুগে ঘরে বসেই বিতর্ক করবেন এবং বিতর্কে পুরো বাংলাদেশকে পেছনে ফেলে ফাইনালে জায়গা করে নেবেন এমনটা আসলেই স্বপ্নের মত, এমন মন্তব্যই করেছেন ভিসিডিএস সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এই জয়ের বিষয়ে সভাপতি আনোয়ারুল আজিম বলেন, শ্রেষ্ঠত্বের সাথে ভিসিডিএসের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অবশ্যই অন্য সব জয় থেকে আলাদা।ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে। আর আমাদের তিনজন বিতার্কিক দেশের যে কোন বিতর্ক দল হারানোর সক্ষমতা রয়েছে তা আবার প্রমাণ করলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net