1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশপুর সীমান্তের ভারতীয় এলাকা থেকে বাংলাদেশির লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মহেশপুর সীমান্তের ভারতীয় এলাকা থেকে বাংলাদেশির লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৪২ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তের ভারতীয় এলাকা থেকে আমির হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ। নিহত আমির হোসেন বাড়ী মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের টাঙ্গাইল পাড়ার বেলাল হোসেনের ছেলে। বিষয়টি মোবাইলে নিশ্চিত করেছেন শ্যামকুড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও নিহতের ফুপা খন্দকার আব্দুল করিম।
তিনি জানান, গত সোমবার রাত সোয়া ৮টার দিকে ৭/৮ জন দলের একটি দল গরু আনতে অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে ভারতে ঢোকে। এসময় তারা ভারতের নদীয়া জেলার পাখিউড়া ক্যাম্পের বিএসএফ’র টহল দলের সামনে পড়ে। বিএসএফ’র তাড়া খেয়ে অন্যরা পালিয়ে এলেও আমির হোসেন ধরা পড়ে। আমির হোসেনের চিৎকার শোনা যাচ্ছিল। তারপর থেকে সে নিখোঁজ ছিল। তিনি আরো বলেন, বিজিবির কাছে দেওয়া বিএসএফ’র দেওয়া ছবি দেখে আমির হোসেনের মরদেহ বলে চিহ্নিত করেছি।
এ ব্যাপারে বিজিবি’র খালিশপুর ৫৮ ব্যাটলিয়নের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, তারা শুনেছেন শ্যামকুড় সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকা হতে বিএসএফ একটি লাশ উদ্ধার করে নিয়ে গেছে। সে বাংলাদেশি না ভারতীয় সে ব্যাপারে তারা নিশ্চিত নন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net