1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাওরের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার নির্দেশৃ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

হাওরের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার নির্দেশৃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৪১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
শ্রমিকদের রাতে থাকার ব্যবস্থা করে দিতে হাওর অঞ্চলের সব সরকারি বিদ্যালয় খুলে দেয়া হচ্ছে। ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দিনভর কাজ করে রাতে যাতে বিদ্যালয়ে ঘুমাতে পারেন, সেজন্য সকল জেলার হাওরের বিদ্যালয়গুলো খুলে দিতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৯ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ধান কাটা কৃষকদের হাওর অঞ্চলের সরকারি বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করতে হবে। এজন্য এসব অঞ্চলের বিদ্যালয়গুলোতে তালা দেয়া থাকলে তা খুলে দিতে হবে। বিষয়টি প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ও থানা কর্মকর্তাদের মনিটরিং করতে বলা হয়েছে।

এ বিষয়ে সচিব আকরাম আল হোসেন মঙ্গলবার গণমাধ্যমে বলেন, ‘সারাদেশে পাকা ধান কাটতে শ্রমিকদের কাজ করার অনুমোদন দেয়া হয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় হাওর অঞ্চলে আসতে পারছে না শ্রমিকরা। ফলে সরকারি উদ্যোগে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই ধান কৃষকের ঘরে তুলতে দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। আগামী একমাস চলবে ধান কাটার কাজ। তাই শ্রমিকদের রাতে থাকার জন্য হাওর এলাকার সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।’

ধান কাটা পুরোদমে শুরু হওয়ার আগেই আগাম বন্যার আভাস পাওয়া যাচ্ছে। হাওর এলাকায় বছরে একবার মাত্র ফসল ফলে। তাই এই ফসল আমাদের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে আন্তর্জাতিক পর্যায়ে খাদ্যসংকট দেখা দিতে পারে বলে বিভিন্ন সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net