1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে একরাতে তিন লক্ষাধিক টাকার ৬টি গরু চুরি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

ঈদগাঁহতে একরাতে তিন লক্ষাধিক টাকার ৬টি গরু চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৪৭ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদরের ঈদগাঁহতে ফের গরু চোর সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।
একই রাতে তিনটি গোয়াল ঘর থেকে ৬টি গরু লুট করেছে সক্রিয় চোর সিন্ডিকেট।

১৩ মে দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঈদগাঁহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড লালশরিয়া পাড়া থেকে গরু গুলো লুট করেছে বলে জানা গেছে।

স্থানীয় মহিলা মেম্বার জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখিত এলাকার মৃত রশিদ আহমদের দুটি, গুরা মিয়ার তিনটি ও খুরশেদ আলমের একটি গরু লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর দল।
তবে চোরেরা আসার সময় এক মাছ শিকারী দেখে ফেলায় তাকে ক্ষেতের মধ্যে হাত-পা বেঁধে রাখে।

গরুর মালিক গুরা মিয়া জানান, চুরি হওয়া ৬টি গরুর আনুমানিক মূল্য তিন লক্ষাধিক টাকা হতে পারে। ভুক্তভোগী এসব পরিবারে চরম হতাশা বিরাজ করছে।

ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না, তবে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net