1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় আক্রান্ত মুনতাসীর মামুন আইসিইউতে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

করোনায় আক্রান্ত মুনতাসীর মামুন আইসিইউতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩১৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তবে মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

গতকাল সোমবার স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন যে তিনি করোনা পজেটিভ।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি মণি লাল আইচ লিটু গণমাধ্যমকে এ তথ্য জানান।

সপ্তাহ দুই আগে পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত না হলেও আজ নতুন করে মুনতাসীর মামুনের নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসকেরা বলছেন, অনেক সময় পরীক্ষার ফল পুরোপুরি সঠিক আসে না। তাঁরা ধারণা করছেন মুনতাসীর মামুনের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকতে পারে।

মুনতাসীর মামুনের মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। শুরুতে তাঁর মা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মুনতাসীর মামুনই তাঁর দেখাশোনা করছিলেন।

মুনতাসীর মামুনের জামাতা ব্যারিস্টার এ কে রাশেদুল হক বলেন, গত মাসের তৃতীয় সপ্তাহে তিনি (মুনতাসীর মামুন) নিজেই পরীক্ষা করান। তখন নেগেটিভ আসে। তারপরও তিনি আইসোলেশনে ছিলেন। গত শনিবার তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে রোববার হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net