1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার নাঙ্গলকোটে যুবকের লাশ উদ্ধার, নেপথ্যে পরকীয়া প্রেম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ আ’লীগ ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করেছে : কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক ব‍্যবসার রাইস মিল বিক্রি ৪২ কোটি টাকায় চন্দনাইশ শঙ্খ নদীর প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ গাছ পড়ে ৩ ঘর বিধ্বস্ত-বিদ্যুৎ বিভাগের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চন্দনাইশে ৫ দিন বিরামহীন বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই 

কুমিল্লার নাঙ্গলকোটে যুবকের লাশ উদ্ধার, নেপথ্যে পরকীয়া প্রেম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩০৩ বার

নাঙ্গলকোট প্রতিনিধি :
উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের দক্ষিণ শাকতলী গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। আজ শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে ওই যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে চাচী মুরশিদা (২৫) কে আটক করলেও চাচা বাছির পলাতক রয়েছেন। চাচীর সাথে পরকীয়ার সূত্র ধরে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে সূত্রে জানা গেছে।

জানা যায়, দক্ষিণ শাকতলী গ্রামের মুন্সি বাড়ির হুমায়ুন কবিরের একমাত্র ছেলে জিয়াউল হক (৩০) প্রবাস ফেরত। তিনি প্রায় দুই বছর আগে দেশে ফেরেন। পুনরায় তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গত বুধবার (২৭ মে) রাত থেকে পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছিল না বলেন জানান ওয়ার্ড মেম্বার হানিফ পাটোয়ারি।

এ ঘটনায় নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরই মধ্যে আজ শনিবার বাহরাইন প্রবাসী চাচা বাছির কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। সন্ধ্যায় পরিবারের লোকজন জানতে পারে জিয়াউল হককে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে চাচার সেফটি ট্যাঙ্কে ফেলে দেয়া হয়েছে। এ খবর স্থানীয় ওয়ার্ড মেম্বার থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পৌঁছে রাত সাড়ে ৯টার দিকে সেফটি ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ জিয়াউলের চাচী মুরশিদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। চাচীর সাথে পরকীয়ার সূত্র ধরে হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের চাচী মোর্শেদা হত্যার কথা স্বীকার করেছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net