1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে এক হাজার মানুষকে খাবার দিলো সামাজিক সংগঠন আলোকিত সমাজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ ঈদগাঁওয়ে চোরাই গরুসহ কসাই গ্রেফতার কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল, মঞ্জুরুল মুন্সীর মনোনয়ন বাতিল “সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা “

চট্টগ্রামে এক হাজার মানুষকে খাবার দিলো সামাজিক সংগঠন আলোকিত সমাজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৬৬ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
চট্টগ্রামে এক হাজার মানুষকে রান্না করা খাবার দিয়েছে আমাদের আলোকিত সমাজ নামের একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (০৮ মে) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে একটি অনুুষ্ঠান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী
রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

সংগঠনের যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট শাহরিয়ার তানিমের সঞ্চালনায় এতে
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মহানগর যুব লীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ মাহমুদ, ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, সাধারন সম্পাদক কাজী কামাল, ইশতিয়াক চৌধুরী, শামসুল ইসলাম মিঠু, ইখতিয়ার হোসেন রনি, মোহাই মিনুল, রুমি, সাগর মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আগেও বহুবার বিশ্বে প্রশংসিত হয়েছে। এবার করোনা মোকাবিলায় ওনার নানা পদক্ষেপে যেমনি আক্রান্তের হার রযেছে সহনীয় পর্যায়ে তেমনি মৃত্যু হারও উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। লকডাউন-স্বাস্থ্যসেবায় এবং অভ্যন্তরীণ বিষয়ে গৃহীত পদক্ষেপগুলোতেও তিনি সুনাম অর্জন করেছেন। দূর্যোগকালে যোগ্য নেতৃত্বের পরিচয় মেলে। শেখ হাসিনা তার উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরো বলেন, যখন এ দেশে দূর্যোগ এসেছে তখনই আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। তারা নিজেদের সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net