1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় করোনা আক্রান্ত ৬২, কোয়ারেনটাইনে ১৫৪৩ জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন

নওগাঁয় করোনা আক্রান্ত ৬২, কোয়ারেনটাইনে ১৫৪৩ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩২২ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ :
নওগাঁয় করোনা ভাইরাসের সামাজিক সংক্রমন বেড়েই চলেছে। এ জেলায় আরও এক ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বদলগাছি উপজেলার আক্রান্ত এই ব্যক্তি ঢাকায় সব্জি ব্যবসা করতেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৬২ জনে।

জেলার ১১টি উপজেলার মধ্যে একমাত্র জেলা সদরসহ সদর উপজেলা ছাড়া সবগুলো উপজেলায় করোনা ছড়িয়ে পড়েছে। তবে বদলগাছি উপজেলায় আক্রান্ত স্বাস্থ্যকর্মী নওগাঁ শহরে তাঁর নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জনের কার্যালয়ের কন্টোলরুমসুত্রে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের সংখ্যা হচ্ছে রানীননগর উপজেলায় ১৭ জন, আত্রাইয়ে ৬, মহাদেবপুরপ ৮, মান্দায় ২, বদলগাছিতে ৩, পত্নীতলায় ২, ধামইরহাটে ১, নিয়ামতপুরে ১০, সাপাহারে ১২ এবং পোরশায় ১ জন। এ নিয়ে নওগাঁ জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৬২ জনে।

নওগাঁ জেলা থেকে আজ সকাল পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ১ হাজার ৬শ ৫৭ জনের। শনিবার সন্ধ্যা পর্যন্ত মোট ফলাফল পাওয়া গেছে ১ হাজার ১শ ৯২ জনের।

এদিকে শনিবার সকাল ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৩৬ জনকে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৯, রানীনগরে ৬ জন, আত্রাইয়ে ১, মহাদেবপুরে ২৩, বদলগাছিতে ২৪, ধামইরহাটে ৩২, নিয়ামতপুরপ ১৭, সাপাহারে ১৪ জন এবং পোরশা উপজেলায় ৩ জন।

এই ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১১৪ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৫শ ৪৩ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net