ঢাকা   ১২:৪১:১৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

নওগাঁয় ৬ পুলিশ সদস্যসহ আক্রান্তের সংখ্যা ১শ ছাড়লো

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৬৯৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ৬ পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ১২ জন আক্রান্তের মধ্যে দিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা ১শ ছেড়েছে ।

ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, নতুন আক্রান্তের মধ্যে রয়েছেন নওগাঁ সদর উপজেলায় ৬ পুলিশ সদস্যসহ ৮ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, আত্রাই উপজেলায় ১ জন এবং পোরশা উপজেলায় ১ জন। এ নিয়ে নওগাঁ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৪ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮৩ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১২ জন, রানীনগরে ৫, মহাদেবপুরে ৭, মান্দায় ১১, পত্নীতলায় ১৮, ধামইরহাটে ১, সাপাহারে ১৪ জন এবং পোরশা উপজেলায় ১৫ জন।

এই ২৪ ঘন্টায় হোম কোয়েরনটাইনে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ১২০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১২১১জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৫৫ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি