1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে দুই ভাই বোনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নাঙ্গলকোটে দুই ভাই বোনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩২৫ বার

নাঙ্গলকোট প্রতিনিধি :
নাঙ্গলকোটে নতুন করে আরো দুই ভাই বোনের করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছে। উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল গ্রামে এ সংক্রমণের ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ওই বাড়িটি লক ডাউন করেছেন।
আক্রান্তরা হলেন, ওই গ্রামের ছালে আহম্মদের মেয়ে সায়মা আক্তার (১৬), ছেলে ইয়াসির আরাফাত (১২)।
উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের ছালে আহম্মদের স্ত্রী ও সন্তানরা নোয়াখালী জেলার মাঈজদীর একজন চিকিৎসকের শরনাপন্ন হয়ে চিকিৎসা নেন। পরে ওই চিকিৎসক করোনা পরীক্ষায় পজেটিভ হন এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ সূত্র ধরে তাঁর অধীনে চিকিৎসাধীন রোগীদের মধ্যে এই পরিবারের ৪ সদস্যের নমুনা সংগ্রহ করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর একটি টীম। এদের মধ্যে ২ জন করোনা পরীক্ষায় পজেটিভ হয়।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস কার্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে নতুন সংক্রমিত দুজনের পজিটিভ পজ টিভ রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য বিষয় কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব নতুন শনাক্তদের নাম পরিচয় নিশ্চিত করে বলেন, চিকিৎসক আক্রান্ত্রের খবর পেয়ে কাঁর অধীনে চিকিৎসাধীন থানা ওই পরিবারকে গত ১০ থেকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। নমুনা সংগ্রহ করা ৪ জনের মধ্যে দুইজনের রিপোর্ট পজেটিভ আসায় তাদের চিকিৎসায় বাড়িতেই আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, খবর পেয়ে ৪ জনের নমুনা সংগ্রহ করে ওই পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদেরমধ্যে পরীক্ষায় দুইজনের শরীরে করোনা সংক্রমনের প্রমান মেলায় ওই বাড়িটি লক ডাউন করা হয়েছে। পাশাপাশি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net