ঢাকা   ০৭:৩৩:২১ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

নোয়াখালী বেগমগঞ্জে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ; গুলিবিদ্ধ ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩৪১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান : নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দল নিয়ে আ’লীগের দু’প্রুপের মধ্যে সংষর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪জন গুলিবিদ্ধ ও ৯ জন আহত হয়েছে এবং দু’টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান গ্রুপ ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা খোকন গ্রুপের মধ্যে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ইউনিয়নের পালোয়ান পুলের সামনে এ সংষর্ষে ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হচ্ছে, আমান উল্যাহপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের আব্দুল মালেক’র ছেলে পারভেজ (২৭), ৪নং ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের সফি উল্যাহ’র ছেলে মিজানুর রহমান পলাশ (২৬), ৮নং ওয়ার্ডের জয়নারায়ণপুর গ্রামের আবু ছায়েদ’র ছেলে হৃদয় (২২), ৮নং ওয়ার্ডের পশ্চিম জয়নারায়ণপুর গ্রামের নওশাদ ভূঞা’র ছেলে মো. নিশাত (২৫)। গুলিবিদ্ধ ৪ যুবক নোয়াখালী জেনারেল হাসপতালে চিকিৎসাধীন রয়েছে। আহত এবং গুলিবিদ্ধরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ অনুসারী।

জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খোকন’র অনুসারীরা ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে সভাপতি আরিফুর রহমান আরিফ রোগী দেখতে গেলে তার অনুসারীরা পিছনের মোটরসাইকেলের বহর থেকে সভাপতির অনুসারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে ৩জন গুলিবিদ্ধ হয় এবং অন্তত ৯জন আহত হয়। এ সময় সভাপতির অনুসারীরা পাল্টা ধাওয়া করলে সাধারণ সম্পাদকের অনুসারীরা ২টি মোটরসাইকেল ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গুলিবিদ্ধ ৪জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঘটে। তখন ৪ জন গুলিবিদ্ধের খবর পাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি