1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী সিভিল সার্জন অফিস লকডাউন, আক্রান্ত আরও ৩৬ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

নোয়াখালী সিভিল সার্জন অফিস লকডাউন, আক্রান্ত আরও ৩৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩২০ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃসিভিল সার্জন কার্যালয়ের ছয়জন কর্মচারিসহ নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৩৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ২৬৩ জন। এই পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জেলা সিভিল সার্জন কার্যালয় লকডাউন ঘোষণা না করলেও দাপ্তরিক সব কার্যক্রম বাসায় থেকে করা হচ্ছে।বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৬ জন। এর মধ্যে জেলার কবিরহাট উপজেলায় ১৮জন, বেগমগঞ্জে ছয়জন, সদরে একজন, কোম্পানীগঞ্জে দুজন, সুবর্ণচরে তিনজন ও জেলা সিভিল সার্জন অফিসে ছয়জন।কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফজলুল হক বাকের অপু বলেন, উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৮জন। আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করে তাদের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হবে।কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম জানান, কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নে একজন ও চরপার্বতী ইউনিয়নে একজন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বাড়ি লকডাউন ঘোষণা করে তাদের আইসোলেশনের ব্যবস্থা করা হবে। উপজেলায় মোট আক্রান্ত সাতজন।সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা রিপোর্টে আমাদের কার্যালয়ের ছয়জন কর্মচারির নমুনা পজিটিভ এসেছে। অফিসের সব কর্মকর্তা-কর্মচারিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অফিসের দাপ্তরিক সব কার্যক্রম বাসা থেকে করা হবে। অফিস লকডাউনের মতো থাকবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net