1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের গাড়ী ভস্মীভুত: নেভানোর পর আবারও আগুন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের গাড়ী ভস্মীভুত: নেভানোর পর আবারও আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৭২ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা আক্তারের ব্যক্তিগত গাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার গাড়ীটি ভস্মীভুত হয়ে যায়।
গতকাল মঙ্গলবার ১২ মে দিবাগত রাতে পাটগ্রাম উপজেলার পোষ্ট অফিস এলাকায় তার ব্যবহৃত প্রাইভেট কারে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটেছে।
পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা আক্তার জানান, মধ্য রাতে অজ্ঞাত পরিচয় এক যুবকের চিৎকারে তিনি জানতে পারেন গাড়ীতে আগুন দেয়া হয়েছে। এই আগুন নেভানোর কিছুক্ষণ পর আবারও গাড়ীটিতে আগুন দেয়া হয়।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে প্রায় সর্ম্পূণ গাড়ী আগুনে পুড়ে যায়।
মোছাঃ লতিফা আক্তার বলেন, আমার গাড়ীতে ব্যাটারী বা গ্যাসের সিলিন্ডার ছিলো না। কেউ পরিকল্পিত ভাবে দুই বার গাড়ীতে আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি রাতেই স্থানীয় প্রশাসনকে অবগত করেছি।
খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net