ঢাকা   ০৫:৪৫:২০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না

ফরিদ মাহমুদের ঈদের শুভেচ্ছা “এবারের অন্যরকম ঈদ মানবতার সর্বোচ্চ পরীক্ষা”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৬৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এম এইচ সোহেল,চট্রগ্রামঃ বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব ফরিদ মাহমুদ নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, আমাদের প্রজন্মের ইতিহাসে এবার এক অন্যরকম ঈদ এসেছে সবার জীবনে। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে এবার সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষা করতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মেনে চলতে হবে সঠিক স্বাস্থ্যবিধি। নিজেকে সুরক্ষিত রাখতে এবার ঈদের অন্যান্য বছরের মতো আনুষ্ঠানিকতা যেমন নতুন কাপড় পরে, ঈদ জামাতে কোলাকুলি কিংবা কদমবুচির মতো বিষয় থেকে আমাদের এবার দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারাটাই ঈদ আনন্দ এবং দেশ ও মানুষের প্রতি বড় দায়িত্ব। একই কারণে এবারের ঈদই হচ্ছে আমাদের জীবনের জন্য মানবতা দেখানো ও সচেতন থাকার সর্বোচ্চ পরীক্ষা।
মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জাতিকে সংক্রমণ থেকে রক্ষায় এবং সব মানুষের আহার-নিদ্রা নিশ্চিত করার জন্য। ঈদের সময় আমরা নিজেকে সুরক্ষিত রেখে মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে সফল করব এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাবো।
দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমরা মানবতার যে শিক্ষা পেয়েছি তাতে প্রতিটি মানুষ আরও পরিশুদ্ধ হয়েছেন, আরও মানবিক হয়ে উঠেছেন, ভবিষ্যতে এটাই আমাদের সুন্দরের পথ দেখাবে।
করোনা পরিস্থিতির এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে নেতৃত্ব দিয়েই চলেছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। তার নেতৃত্বে সমাজের অগ্রভাগে থেকে সারাদেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সিভিল প্রশাসন, সাংবাদিকরা নিজেদের দায়িত্ব পালনে যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন তাতে গর্বে বুক ভরে ওঠে। সংকটে পড়া মানুষকে সাহায্য করতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে যারা পাশে দাঁড়িয়েছেন তার মনবতার দৃষ্টান্ত হয়ে থাকবে। এরই মধ্যে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা এবং যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের জন্য শুভ কামনা জানাচ্ছি। মহান আল্লাহ কাছে প্রার্থনা, পৃথিবীর এই অসুখ দ্রুত সেরে যাক, আঁধার কেটে নতুন দিন ফিরে আসুক। ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি