1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিলো ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক 

বাঁশখালীতে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিলো ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩১৫ বার

বাঁশখালী সংবাদদাতাঃ করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার সুযোগ না থাকায় বন্ধ হয়ে গেছে শ্রমজীবন। এ পরিস্থিতে কৃষকরা ধান কাঁটার শ্রমিক সংকটে পড়েছেন। মহামারীর প্রাদুর্ভাবে বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নে অন্য জায়গা থেকে ধান কাঁটার শ্রমিক আসতে পারছেন না। আর এতে বিপাকে পড়েছেন শিলকুপের কৃষকরা।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট এস.এম. রাশেদ চৌধুরী’র নির্দেশনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু ছাত্র-পরিষদ বিজিসি ট্রাস্ট বিশ্যবিদ্যালয় শাখার সভাপতি আবুল হাসনাত তালুকদারের নেতৃত্বে কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছেন বাঁশখালি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

গত একসপ্তাহ ধরে নিয়মিত বাঁশখালীর শিলকুপ ইউনিয়নে অসহায় কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন তারা। এই পরিস্থিতি ছাত্রলীগকে পাশে পেয়ে খুশি কৃষকরা।

এ বিষয়ে আবুল হাসনাত জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাঁটার এই মৌসুমে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আমিও ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষকদের সহায়তা করার চেষ্টা করছি এবং কৃষকদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। যতদিন পর্যন্ত ধান কাঁটার মৌসুম থাকবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।

এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শোয়াইব, মোহাম্মদ মোকাররম তালুকদার, মোহাম্মদ সিফাত মোহাম্মদ মেহেদি হাসান, মোশাররফ, সাজ্জাদ সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net