1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে জাফরুল ইসলাম চৌধুরীর পক্ষে হাফেজ লেয়াকত আলীর খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বাঁশখালীতে জাফরুল ইসলাম চৌধুরীর পক্ষে হাফেজ লেয়াকত আলীর খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৫২ বার

মো. আবদুস সবুর:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি বাঁশখালী হতে চার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর পক্ষে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ৪০০ পরিবারের মাঝে অন্ধ হাফেজ লেয়াকত আলী উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

জানা যায়, বিএনপি নেতা হাফেজ লেয়াকত আলী রেয়াজউদ্দিন বাজার ব্যাবসায়ী সমিতির কোষাধক্ষ। তিনি জাতীয়তাবাদী দলের আদর্শে রাজনীতি করেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর পরামর্শক্রমে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের নিজ গ্রামে এ উপরহার সামগ্রী বিতরণ করেন।

এ বিষয়ে হাফেজ লেয়াকত আলীর সাথে কথা হলে তিনি বলেন, চলমান মহামারিতে সারাদেশে নিম্ন মধ্যবিত্ত পরিবারে ভয়াবহ সংকট চলছে, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের প্রিয়নেতা সাবেক মন্ত্রী চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সাথে পরামর্শ করেছি। তিনি আমাদেরকে সাধ্য মতে এলাকার সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে আমার এলাকা সরল ইউনিয়নের গরিব অসহায় কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। তিনি বলেন খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পেয়াজ, ভোজ্য তেল ও সেমাই চিনি ইত্যাদি।

বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, দেশে সরকার দলীয় লোকজন যখন সাধারণ অসহায় মানুষের সরকারি ত্রান সামগ্রী লুটপাট করে চলছে, তখন সারা দেশে আমাদের বিএনপির নেতৃ্ৃন্দ অসহায় কর্মহীন লোকদের প্রতি নিজ নিজ সাধ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। কারণ বিএনপি লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী নয়। বিএনপি দেশ ও সাধারণ মানুষের স্বার্থে রাজনীতি করে । তারই ধারাবাহিকতায় আমাদের বিএনপি নেতা হাফেজ লেয়াকত আলীও ব্যাতিক্রম নয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা- নজরুল ইসলাম, আবদুর রহিম, মোঃ ইউনুছ, আবদুর রহমান, ছাত্রদলনেতা-দিদার, নেজাম উদ্দীন, মিজান, তাসলিমা বেগম, আমেনা বেগম, ইসফিয়াক আহমদ, জসিম উদ্দীন, আবুছালে সলিমুল্লাহ, মনসুর, মো. ইব্রাহীম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net