ঢাকা   ০৪:৩৯:২২ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাগুরার শ্রীপুরে হামলা -পাল্টা হামলার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৬৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট পশ্চিমপাড়া গ্রামের ২ পরিবারে বিরাজমান উত্তেজনা নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মুক্তিযোদ্ধা আসমত শেখ (৬২)।
বীর মুক্তিযোদ্ধা আসমত শেখ জানান- গত বুধবার ২টি পরিবারের মাঝে সৃষ্টি হওয়া বিরোধ নিষ্পত্তির চেষ্টা করলে আমার সমঝোতা না মেনে ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে শ্রীকোল ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি হারেজ শেখ ও তার সহযোগীরা। এ ঘটনায় আসমত শেখ সহ তার পরিবারের আরো ৭ জন আহত হয়েছে বলে তিনি জানান-এবং এর সুষ্ঠ বিচার দাবী করেন ।

আসমত শেখের আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারেজ শেখ সম্পূর্ণ ঘটনা মিথ্যা দাবী করে ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবী করে বলেন – আসমত শেখ ও তার লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করেছে, আমার ছেলের মাথায় ৯ টা সেলাই লেগেছে। আমার শরীরেও কোপ লেগেছে। আমাদের বাড়িঘর ও ভাংচুর করা হয়েছে।
কেন আইনের আশ্রয় নিলেন না? এমন প্রশ্নের জবাবে হারেজ শেখ মাগুরার বাণীকে বলেন, গত মঙ্গলবার আমার পরিবারের একজন নারীর শ্লীলতাহানীকে কেন্দ্র করে একটা সালিশি বৈঠক বসে। আসমত শেখের নিষ্পত্তির প্রস্তাব দেন এবং আমরা তা মেনে নি।সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপাতি গোলাম সোরোয়ারসহ গণ্যমান্য অনেকেই, তবে সেখানে হাসমত শেখ উপস্থিত ছিলেন না। নারী ঘটিত ব্যাপার হওয়ায় আমরা জানা জানি করতে চাইনি।

গত মঙ্গলবার শ্রীপুর উপজেলার বরিশাট পশ্চিমপাড়া গ্রামে হারেজ শেখের পরিবারের একজন নারীর শ্লীলতাহানীর চেষ্টা করে একজন যুবক। ওই ঘটনায় মঙ্গলবারই সালিশবৈঠকে ব্যাপারটা মিমাংসা করা হয়।

২৯ মে শুক্রবার দুপুরে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমদ মাসুদ জানান-, আমার কাছে উক্ত ঘটনা নিয়ে এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ করতে আসেনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় শ্রীপুরের সাংবাদিক সহ সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি