1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ক্লাব গড়াই প্রায় আড়াইশো হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান ও ঈদসামগ্রী পৌঁছে দিলো - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

মাগুরায় ক্লাব গড়াই প্রায় আড়াইশো হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান ও ঈদসামগ্রী পৌঁছে দিলো

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৬৪ বার

মোঃসাইফুল্লাহ/ মাগুরায় ক্লাব গড়াই কর্তৃক মহামারি করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা পিছিয়ে পড়া প্রায় আড়াইশত হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ ১৯ মে ২০২০ মঙ্গলবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার চর চৌগাছি ক্লাব গড়াই চত্বরে সুশৃঙ্খল এবং সামাজিক দুরত্ব বজায় রেখে বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক ক্লাব গড়াই এর প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা মোঃ লিটন বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চর চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নীল রতন সিংহ , প্রাক্তন স্বাস্হ্য কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ আলাউদ্দিন, ক্লাব গড়াই এর সভাপতি মোঃ আলমগীর হোসনে – সহসভাপতি মোঃমেহেদি হাসান রাজুসহ আরো অনেকে। ক্লাব গড়াই এর প্রধান উপদেষ্টা মোঃলিটন বিশ্বাস জানান- আমাদের ক্লাব গড়াই এর জন্ম হয়েছিল মাদক ও ক্ষুধা মুক্ত সমাজ উপহার দেওয়া, মাদকের দিক থেকে বলা যায় আমরা প্রায় ১০০% সফল। আর ক্ষুধা মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য আমাদের ক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতা ও এলাকার বিত্তশালীদের আর্থিক সহযোগিতায় অচিরেই সফলতা পাবো ইনশাআল্লাহ ইতো পূর্বে ও আমরা এলাকার ২শতাধিক দুঃস্হ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন প্রকারের সেবা প্রদান করে আসছে। দেশের এই ক্রান্তিলগ্নে ক্লাব গড়াই এর ন্যায় অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান মানবতার সেবাই আরো এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net