1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় ইউপি সচিবের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ; থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মান্দায় ইউপি সচিবের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ; থানায় মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩৬৯ বার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :
নওগাঁর মান্দায় জাহিদুর রহমান নামে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে
এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায়
উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের ওই ভিকটিম নিজে বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২০।

অভিযুক্ত জাহিদুর রহমান গনেশপুর ইউনিয়নের সচিব।

এদিকে এই ঘটনায় তাৎক্ষনিক ভাবে চেয়ারম্যান হানিফ উদ্দিনের কাছে বিচার চাওয়ায় চেয়ারম্যান ভিকটিমকে গলাধাক্কা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

অভিযোগ তিনি উল্লেখ করেন,
তার সৌদি প্রবাসী স্বামীর নামে থাকা ১০টাকা কেজি চালের একটি কার্ড আছে। কার্ডটি নিজের নামে পরিবর্তন করে নেয়ার জন্য গত মঙ্গলবার দুপুরে শাশুড়িকে সাথে নিয়ে তিনি গনেশপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডলের সাথে দেখা করলে তিনি তাকে সচিবের সাথে যোগাযোগ করতে বলেন।

চেয়ারম্যানের কথা মতো তিনি সচিবের কক্ষে তার সাথে দেখা করলে সচিব তাকে কার্ডের একটি তালিকা দেখতে বলেন। এসময় তার শাশুড়ী পরিষদের মাঠে বসেছিলেন। তিনি তালিকাটি দেখার সময় সচিব জাহিদুর রহমান হঠাৎ করেই তার শরীরে হাত দেয়ার চেষ্টা করেন।

এদিকে এই ঘটনা ঘটার পর থেকে ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে জানিয়েছেন ওই গৃহবধূ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে আজকে আলোচনায় বসার কথা আছে। কি সিদ্ধান্ত হয় আপনাকে জানানো হবে।

ইউনিয়ন পরিষদের সচিব জাহিদুর রহমান বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এটি একটি সাজানো নাটক। আমাকে ফাঁসানোর চক্রান্ত।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম বলেন, বিষয়টি জানার পরে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ক্যাপশনঃ বামে ইউপি চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল এবং ডানে ইউপি সচিব জাহিদুর রহমান।)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net