1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরের গংগাচড়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

রংপুরের গংগাচড়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৮১ বার

নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টার ঃ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বরবিল ইউনিয়নের বালাপারা গ্রামে একই পরিবারের শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে গংগাচড়া থানা পুলিশ। ১৬ই মে শনিবার সকালে গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেন গংগাচড়া থানা পুলিশ ।

নিহতরা হলেন, হাফিজুল ইসলাম (৩০) ও তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং তাদের দেড় বছরের শিশুকন্যা হুমায়রা।

বালাপাড়া গ্রামের লোকজন জানান, শনিবার সকালে খবর পেয়ে হাফিজুলের বাড়ীতে গিয়ে ফাতেমা ও তার মেয়ের গলা় কাটা অবস্থায় মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। হাফিজুলের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামিয়ে রাখা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শুক্রবার রাতের কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে স্বামী তার স্ত্রী ও শিশু সন্তানকে ধারালো কিছু একটা দিয়ে গলাকেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকা বাসীর দাবি আত্মহত্যা নাও হতে পারে, তাই পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের মার্ধ্যমে তদন্তের দাবী তুলেছেন এলাকার বাসিন্দাদের মর্ধ্যে অনেকে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net