1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে করোনাকালে খাসীর মাংস বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রংপুরে করোনাকালে খাসীর মাংস বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩০৩ বার

নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টারঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলা বেতগাড়ির কিশামত শেরপুর গ্রামে করোনা পরিস্হিতিতে ভিন্নরকম এক ভালোবাসার উপহার বিতরণ করেছেন যমুনা টিভির মানবসম্পদ বিভাগের সহকারী ম্যানেজার মির্জা হাসান আহমেদ ও তাঁর পরিবার।
রোববার দুপুরে একটি খাসি জবেহ করে সেই গোশত আশেপাশের দু:স্থ্য মানুষের মাঝে উপহার হিসেবে বিতরণ করেন মির্জা হাসানের পিতা হাজি মোহাম্মদ সাহাব উদ্দিন।

রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের কিসামত শেরপুর গ্রামের কৃতি সন্তান হাসান আহমেদ মির্জা করোনাকালে এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি কর্মহীন ও দু:স্থ্য মানুষজনকে খাবার বিতরন করেন। খাসির গোস্তো ও খাদ্য সামগ্রীর মর্ধ্যে ছিলো, সয়াবিন তেল, আলু, পিয়াজ, চাল, ডাল ছাড়াও নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করেছেন তিনি।

গোশত বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম ও নিয়ন।
গোশত উপহার হিসেবে পেয়ে ফাতেমা বেগম নামের এক নারী জানালেন, “কত দিন থাকি গোস্ত খাইনাই মনে নাই, হাজির ব্যাটা ডাকেয়া একনা গোস্তের টোপলা দিল বাহে। দিলটা মোর ভরি গেইল। ওমার য্যান আল্লায় ভাল করে।” এ বিষয়ে মির্জা হাসান আহমেদ জানান, আমরা চাই সবাই একসাথে বাঁচি। সেকারণে এই উদ্যোগ। তিনি সবাইকে পাশের বাড়ির খোঁজ রাখার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net