1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে মাছের ঘেরসহ ঘর বাড়ির ক্ষয়ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

রাঙ্গাবালীতে মাছের ঘেরসহ ঘর বাড়ির ক্ষয়ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩১৭ বার

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৬টি ইউনিয়নের ১২শ’ পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। এতে মৎস্য চাষীদের কোটি টাকার ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আম্পানের প্রভাবে নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট ও রাতে ৫-৬ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়। যার কারণে নিমাঞ্চল প্লাবিত হয়। ভাঙা বেড়িবাঁধ দিয়েও পানি ঢুকে পড়ে।
রাঙ্গাবালীতে সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এতে প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলার অধিকাংশ মৎস্য ঘের ভেসে গেছে।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জোয়ারের পানি বেড়ে

মৎস্য বিভাগের তথ্যমতে, ওই সব এলাকার ১২শ’ পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে যায়। এর ফলে ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়।

উপজেলার মৌডুবী ইউনিয়নের ভূঁইয়া কান্দা গ্রামের ঘের মালিক মহিব্বুল্লাহ ভূঁইয়া বলেন, এ অঞ্চলের প্রায় ৫০ ভাগ মানুষ মাছ চাষে নির্ভরশীল। কিন্তু এবারে ঘূর্ণিঝড়ে ওই সব চাষীর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জোয়ারের পানি ঢুকে আমার ঘেরের মাছও ভাসিয়ে নিয়েছে। কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এভাবে অনেকেরই লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।এ দিকে উপজেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, বুধবার রাতে আম্পানের হানায় উপজেলার ১ হাজার ২৪০টি ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জেলায় পাঠানো হবে। পরবর্তী নির্দেশনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net