1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় ঈদ মৌসুমে শপিংমল বন্ধ থাকবে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশের মেয়েরা আপনার চেয়ে ঘৃণ্য মানুষ দেখিনি, এ আর রহমানকে কঙ্গনা গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’ : ব্রিটিশ প্রধানমন্ত্রী মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ ঈদগাঁওয়ে চোরাই গরুসহ কসাই গ্রেফতার কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল, মঞ্জুরুল মুন্সীর মনোনয়ন বাতিল “সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা “ নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের  সেমিনার অনুষ্ঠিত

লোহাগাড়ায় ঈদ মৌসুমে শপিংমল বন্ধ থাকবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৫৯ বার

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষ্যে আসন্ন ঈদ মৌসুমে সবধরনের শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। আজ সোমবার (১১ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়েজিত সভায় বটতলী শহর উন্নয়ন কমিটি , দোকান মালিক সমিতি , শপিং মলের মালিক ও হাটবাজারের ইজারাদারদের সাথে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ। তবে নিত্যপ্রয়োজনীয় দোকান ও ওষুদের দোকান খোলা থাকবে।

এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা বলেন , করোনা সংক্রমন রোধ না হলে আমাদের প্রত্যেকের জীবন ঝুঁকির মধ্যে থাকবে।পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শপিংমল বন্ধ থাকবে। তবে মালিক পক্ষ যাতে দোকান ভাড়া মওকুফ করেন তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা।

ইউএনও তৌছিফ আহমেদ জানান , দেশের কল্যাণে শপিং মল বন্ধের ঘোষনাকে স্বাগত জানাই। সরকারের নির্দেশনা ও নিয়মনীতি মেনে নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা থাকবে। এসময় উপস্থিত ছিলেন মেজর ফুয়াদ আল বশির , লোহাগাড়া থানার ওসি জাকের হোসেন মাহমুদ , বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিয়া মোহাম্মদ শাহজাহান , ব্যবসায়ী মিজবাহ উদ্দিন , সাত্তার সিকদার , মো. মাসুম , সুলাল ধর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net