ঢাকা   ০২:০৬:১৭ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

লোহাগাড়ায় বৌদ্ধ মন্দিরে সম্প্রীতি সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩০৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ
জৈন পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে ধর্মব্যবসায়ী, ভণ্ড, প্রতারক ও সাম্প্রদায়িক উসকানি সৃষ্টিকারী রকি বড়ুয়ার নেতৃত্বে উপজেলার চরম্বার বিবিবিলা বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আজ সোমবার ১৮মে দুপুরে সব ধর্মের লোকদের সমন্বয়ে বৌদ্ধ মন্দিরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরাম্বার ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ। তিনি বলেন, লোহাগাড়া সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম পরস্পরের সাথে গড়ে উঠেছে অপূর্ব সম্প্রীতি। আমরা সবাই সবার ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি অসম্প্রদায়িক ও সম্প্রীতির রাষ্ট্র উপহার দিতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,বৌদ্ধ ভিক্ষু নেতা তাপস জ্যোতি ভিক্ষু। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, ধর্মতীলু ভিক্ষু,চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান, ইউপি সদস্য মুহাম্মদ সৈয়দ আহমদ, মুহাম্মদ আকতার হোসাইন, মুহাম্মদ ওসমান গনি,চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক,তুষার কান্তি বড়ুয়া, দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শিমুল বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্যঃ গত ৪ মে ভোরে রকি বড়ুয়ার নির্দেশেই একদল সন্ত্রাসী বৌদ্ধবিহারটিতে হামলা চালায়।এতে বিহারের মালামাল ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তাদের অনুদান প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি