ঢাকা   ০৮:২০:৩৬ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

শরণখোলায় ভাসমান বেঁদে পল্লীতে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করলেন যুবলীগ নেতা হিরু!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৪৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় ২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে অস্থায়ী বেদে পল্লীতে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করলেন শরণখোলা উপজেলা যুবলীগের সদস্য ডাক্তার ফারুক হোসেন হিরু।
করোনা মহামারীতে লকডাউনে থাকা গোপালগঞ্জ থেকে আসা ভাসমান ৩টি বেদে পরিবার করোনা মহামারীর শুরু থেকেই অসহায় ও মানবেতর জীবন যাপন সহ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছিলেন। তাদের মাঝে রবিবার বিকাল ৩টার দিকে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী তুলে দেন যুবলীগের ওই নেতা। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, খেজুর, চিঁড়া, মুড়ি ও ছোলা সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার মোঃ আনোয়ারুল কবির।
খাদ্য সহায়তা পেয়ে বেঁদে পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুবলীগ নেতা হিরুর মায়ের আত্মার মাগফেরাত কামনা করেন।
এব্যাপারে যুবনেতা হিরু বলেন মানবতার সেবায় করোনা পরিস্থিতির শুরু থেকেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা অব্যহত ছিল এবং থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি