1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

শরণখোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৩৫ বার

নইন আবু নাঈমঃ
করোনা ভাইরাস সংক্রমন রোধে বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসন ঘোষিত লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অপরাধে উপজেলা সদর রায়েন্দা বাজার, ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজার ও বান্দাঘাটা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শরণখোলায় ৩ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলে এর সংক্রমন রোধে উপজেলার সকল বাজার-ঘাট অনিদৃষ্টকালের জন্য লকডাউন করে দেয়া হয়। কিন্তু এক শ্রেনীর ব্যবসায়ীরা দোকান খোলা রেখে গোপনে বেচাকেনা অব্যাহত রাখেন। একারনে বাজারগুলোতে লোকসমাগম বেড়ে যায়। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংক্রমন প্রতিরোধ ও র্নিমূল আইন ২০১৮ সালের ২৫ ধারায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা সদর রায়েন্দা বাজারের মুদি ব্যবসায়ী সরোয়ার হোসেন, শহিদুল ইসলাম হাওলাদার, হার্ডওয়্যার ব্যবসায়ী নুরুজ্জামান গাজীকে ৪০ হাজার এবং রাজাপুর বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ সেলিম দর্জি ২৪ হাজার, জুতা ব্যবসায়ী মোঃ ডালিম হাওলাদার ২ হাজার, কাপড় ব্যবসায়ী ছালাম সর্দার ২০ হাজার, কোয়ালিটি ফ্যাশণ তুহিন খাঁন ৫ হাজার ও ভাই ভাই গার্মেন্টস আরিফ মোল্লার কাছ থেকে ১৬ হাজার ৫শ টাকা এবং বান্দাঘাটা বাজারের গার্মেন্টস কাপড় ব্যাবসয়ী ইলিয়াস হোসেনের দোকান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় রাজাপুর বাজারের রফিক হাওলাদারের রাতুল কসমেটিকস’র দোকান সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net