1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া'য় ৭’শ পরিবারকে ঈদ উপহার চেয়ারম্যান শওকতের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া’য় ৭’শ পরিবারকে ঈদ উপহার চেয়ারম্যান শওকতের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৪০ বার

অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীরের ব্যক্তিগত পক্ষ থেকে ৭’শ পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় নেতাকর্মী, ইউপি সদস্য ও এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি প্রত্যেকটি ওয়ার্ডে এই উপহার বিতরণ করেন। চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর বলেন, প্রতিবছরই আমি ঈদে আমার এলাকার মানুষকে উপহার দিয়ে থাকি। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার প্রায় দুই মাস ধরে লকডাউনের কারণে সাধারণ মানুষ কষ্টে আছে। লকডাউনের শুরু থেকে আমি চেষ্টা করেছি এলাকাবাসীর পাশে থাকতে। সরকারী-বেসরকারীভাবে পাওয়া ত্রান সামগ্রী ছাড়াও ব্যক্তিগত উদ্দ্যোগে এক হাজার মানুষকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছিলাম আমি। এখন আবার সামনে ঈদ। এসময় মানুষ যেন কষ্ট না করে সেই লক্ষ্যে আমি পূনরায় ব্যক্তিগত অর্থে ৭’শ পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেছি। ঈদ উপহার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, ইউনিয়ন যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন টিটু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল আলম, সাধারণ সম্পাদক আদিল চৌধুরী, ইউপি সদস্য শফিউল আলম, রাশেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net