1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে করোনা পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত,১১টি মামলায় ২১ হাজার ১শ'ত টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সীতাকুণ্ডে করোনা পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত,১১টি মামলায় ২১ হাজার ১শ’ত টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৬৬ বার

অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রতিদিনই সীতাকুণ্ডের বিভিন্ন বাজারে মানুষের আনাগোনা বেড়েই রয়েছে।
উপজেলা প্রশাসন থেকে বারবার নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো ভাবেই মানুষকে বাজারে আসা থেকে বিরত রাখা যাচ্ছে না।ইতিমধ্যে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। চলমান কার্যক্রমের অংশ হিসেবে
রবিবার ২৪ মে করোনা ভাইরাস জনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে শারীরিক দূরত্ব নিশ্চিতকরন বাজার মনিটরিং ও বাংলাদেশ সেনাবাহিনীকে আইনগত নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সকাল সাড়ে ১০ ঘটিকা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসভা, কলেজ গেইট, বাড়বকুণ্ডের শুকলালহাট বাজার, কুমিরা ইউনিয়নের বড় কুমিরা বাজার ও ছোট কুমিরা বাজারে রাস্তায় করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ ও বাজার মনিটরিং এর উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ১১টি মামলায় ২১ হাজার ১শ’ত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে শুকলালহাট বাজারের এক মাংস বিক্রেতাকে পঁচা মাংস বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে বড় কুমিরা বাজারের ঝন্টু স্টোরকে ২ হাজার টাকা ও রাসেল স্টোরকে ১হাজার৫শ’ত টাকা এবং ছোট কুমিরা বাজারের খাজা ট্রেডার্সকে ২হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এসব দোকানকে মূল্য তালিকা না থাকা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় সীতাকুণ্ড পৌর বাজারের বেবি ফ্যাশনকে ১হাজার৫শ’ত টাকা, আতিক কসমেটিকসকে ১হাজার টাকা, গিফট গ্যালারিকে ১হাজার টাকা, রাজ টেলিকম এন্ড গিফট কর্নারকে ৫শ’ত টাকা ও কুটুম্ববাড়ি সেলুনকে ১হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া ছোট কুমিরা বাজারের একটি সেলুনকে স্বাস্থ্যবিধি না মানায় ৫শ’ত টাকা ও সীতাকুণ্ড পৌর বাজারে শারীরিক দূরত্ব না মানায় একজনকে ১শ’ত টাকা অর্থদণ্ড দেয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net