1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে গৃহবধূর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল  খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু মমতাজুল উলুম আলিম মাদ্রাসায় পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই  বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি

সীতাকুণ্ডে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩১৯ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক স্থানে দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার ৩ এপ্রিল উপজেলাধীন বাড়বকুন্ড ইউনিয়নের নডালিয়া গ্রামে আইরিন আক্তার (২১) নামে আরেক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নিজ ঘরে দুপুর সাড়ে বারোটায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত আইরিন বাড়কুন্ড ইউনিয়নের নডালিয়া গ্রামের মোঃ নাজমুল হোসেনের স্ত্রী। নিহত আইরিন আক্তার মানসিক রোগে ভুগছিলেন বলে জানা যায়।

অন্যদিকে একইদিন দুপুর দুইটার সময় বাঁশবাড়ীয়া ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে শাহেদা আক্তার (২৬) ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। নিহত শাহেদা আক্তার উত্তর বাঁশবাড়ীয়া ইউনিয়ের রহমতের পাড়া এলাকার আব্দুল হাকিমের স্ত্রী বলে জানা গেছে।

শাহেদা আক্তারকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার ‌তাকে মৃত ঘোষণা করে।

এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার উপ পরিদর্শক টিবলু মজুমদার বলেন, ঘটনাস্থলে আমরা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net