1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে নির্যাতনের পর ফেলে দিল ডোবায় থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে নির্যাতনের পর ফেলে দিল ডোবায় থানায় মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৬৫ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে গৃহবধূকে শারীরিক নির্যাতন করে মৃত ভেবে ডোবায় ফেলে দিলেন পরিবারের সদস্যরা।

পরবর্তীতে খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে গৃহবধূর পিতা বাদী হয়ে স্বামী ও শাশুড়ি বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়,ভালোবেসে বিয়ে করেন আরিফ। বিয়ে করার পর থেকেই যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছেন নিশাত সুলতানা (২৫) নামের ওই গৃহবধূকে।

বুধবার (৬ মে) এমনই শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে ডোবায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সীতাকুণ্ডের দক্ষিণ ইদিলপুরের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

বুধবার দুপুরের এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে আসামি করে রাতে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ডিসেম্বরে পৌরসভার দক্ষিণ ইদিলপুরের মৃত সালা উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৫) ভালোবেসে বিয়ে করেন মুরাদপুর ইউনিয়নের বশরত নগর গ্রামের মো. ফারুকের কন্যা নিশাত সুলতানাকে।

তাদের ঘরে ১১ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। ছেলের জন্মের পর থেকেই বাপের বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দিতে থাকে আরিফ ও তার মা সেলিনা আক্তার।

এতে অস্বীকৃতি জানালে স্বামী ও শাশুড়ি মিলে নানা সময় শারীরিক নির্যাতন করে। কিন্তু সম্মানের ভয়ে নির্যাতনের কথা কারো কাছে প্রকাশ করতেন না তিনি। বুধবার একইভাবে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে আঘাত সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয় তারা।

একইদিন গৃহবধূর মা মোতাহেরা বেগম মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে স্বামী ও শাশুড়ির কাছে জানতে চাইলে তারা জানে না বলে জানান। তখন স্থানীয় লোকজনসহ খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি ডোবা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) সুমন বণিক জানান,‌আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net