ঢাকা   ০২:৫০:৫০ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডে ব্যক্তিগত অর্থে ১ হাজার মানুষকে খাবার উপহার ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীরের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৪০৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অশোক দাশ,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর ব্যক্তিগত অর্থে এক হাজার মানুষের মধ্যে খাবার উপহার প্রদান করছেন। শনিবার সকাল সহ গত কয়েকদিন ধারাবাহিকভাবে তার ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব খাবার বিতরণ করেন।
বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর জানান, করোনার প্রভাবে দেশে লকডাউন ঘোষণার পর কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে তিনি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমেও হাজার হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। কিন্তু এরপরও বিভিন্ন এলাকায় মানুষ খাদ্য সংকটে ভুগছেন জানার পর গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে সেসব এলাকার সহস্রাধিক মানুষের জন্য খাবার পাঠিয়েছেন।
এতে ঐ পরিবারগুলোতে স্বস্থি ফিরছে।
এরপরও কেউ সমস্যায় থাকলে তাও তিনি দেখবেন বলে জানান। খাদ্য বিতরণকালে সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি