1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত; দশ মামলায় জরিমানা ৩৮হাজার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত; দশ মামলায় জরিমানা ৩৮হাজার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩২৫ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
চলমান করোনা পরিস্থিতিতে থেমে নেই সীতাকুণ্ডে মানুষজনের আনাগোনা। অন্যদিকে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার।
ইতিমধ্যে সীতাকুণ্ডে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫ জন এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
শনিবার ২৩ মে করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে শারীরিক দূরত্ব নিশ্চিতকরন, বাজার মনিটরিং ও বাংলাদেশ সেনাবাহিনীকে আইনগত নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসভা, কলেজ গেইট, বাড়বকুণ্ড বাজার, কুমিরা ইউনিয়নের বড় কুমিরা বাজার ও রয়েল গেইট পরীর রাস্তায় ভ্রাম্যমাণ আদালত ১০টি মামলায় ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সীতাকুণ্ড পৌর বাজারের প্রীতি স্টোরকে ৫ হাজার টাকা এবং বড় কুমিরা বাজারের ইদ্রিছ স্টোরকে ৮ হাজার টাকা ও রয়েল গেট পরীর রাস্তার একটি মুদি দোকানকে ২জাজার ৫শ’ত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসব দোকানকে মূল্য তালিকা না থাকা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় সীতাকুণ্ড পৌর বাজারের বিসমিল্লাহ ক্লথ স্টোরকে ১০হাজার টাকা, বড় কুমিরা বাজারের আনসারী সুজকে ৫হাজার টাকা, কুমিরা ডিপার্টমেন্ট স্টোরকে ২হাজার ৫শ’ত টাকা, রাজু সু স্টোরকে ২হাজার টাকা ও আলিফ টেইলার্সকে ২হাজার ৫শ’ত টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সীতাকুণ্ড পৌর বাজার ও বড় কুমিরা বাজারে শারীরিক দূরত্ব না মানায় দুইটি ভিন্ন মামলায় ৫জনকে মোট ৫শ’ত টাকা অর্থদণ্ড দেয়া হয়।

করোনা পরিস্থিতিতে জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net