1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হতদরিদ্র পরিবারের পাশে ত্রাণ সহায়তা নিয়ে তকদীর হোসেন মোঃ জসীম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

হতদরিদ্র পরিবারের পাশে ত্রাণ সহায়তা নিয়ে তকদীর হোসেন মোঃ জসীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৫৩ বার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় নিজস্ব অর্থায়নে ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মুখে দেশে অঘোষিত লকডাউনের জন্য কর্মহীন মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তকদীর হোসেন মোঃ জসীম । এছাড়াও নবীনগরের প্রতিটি ইউনিয়নে ও প্রতিটি মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণসহ কর্মহীন হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিন তকদির হোসেন মোঃ জসীম।

এ সময় বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, দেশের আজ বড় দুর্দিন, দেশের মানুষ মহাসংকটে, তাই বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে । মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর এখন ই শ্রেষ্ঠ সময়, আমি আমার সাধ্যমত আল্লাহর রহমতে ও আমার নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে প্রাণপ্রিয় ও ভালোবাসার নবীনগর বাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, তিনি আরো বলেন, আমি সমাজের বিত্তবান বিএনপি নেতাকর্মীদের অনুরোধ করে তিনি বলেন, আপনারা যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমার বিশ্বাস শীঘ্রই করোনার এই বিপর্যস্ত অবস্থা পেরিয়ে আমাদের জীবনে নিশ্চয়ই সুদিন আসবে, ইনশাআল্লাহ।

খাদ্যসমগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, নবীনগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কৃষকদলের আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, জেলা বিএনপির সদস্য ও নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা কৃষক দলের সভাপতি হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক আবুল বাশার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেল ও মোসলেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাসিবুল হাসান শাহীন, কৃষ্ণনগর ইউপি ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net