1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমার 'মা' সর্বরোগ বিশেষজ্ঞ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী

আমার ‘মা’ সর্বরোগ বিশেষজ্ঞ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৩৩ বার

“মা কথাটি ছোট্ট অতি
কিন্তু জেনো ভাই,
ইহার চেয়ে নাম যে মধুর
ত্রিভুবনে নাই।”

‘মা’ পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম।জন্মের সময় এতটা ছোট্ট ছিলাম যে, আমাকে নাকি পুতুলের জামা পরানো হয়েছিল।
জন্মের পর আমিই হয়ে উঠলাম মায়ের অতিপ্রিয়, অতি আপনজন।’মা’ আমার জন্য শান্তিতে বসে থাকতে পারেনি, খেতে পারনি, এমনকি রাত্রিতেও শান্তিতে ঘুমাতে পারেনি। কত রাত বিনিদ্র আঁখিতে আমাকে দেখেছিল, কত রাত জেগে সেবা-শুশ্রূষা করেছিল।আজ আমি শৈশব, কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ। কালো কেশে মোর শুভ্রতা ছোঁয়া লেগেছে। মায়ের কাছে আজো সেই ছোট্ট মানিক।

যতদূর মনে পড়ে ছোট্ট বেলায় জ্বর হলে মা লেবু খাওয়াতেন, এটা সেটা আরও কত কি?
যখন পেটে ব্যথা হত গরম পানি, নাভিতে চুনসহ আরো কত চিকিৎসা।জন্ডিস হলে আখের রস, কাঁকড়া ভাজি, গুড়ের শরবত ইত্যাদি। পেটের অসুখে মেদা পাতা, কাঁচা কলা, বেলের শরবত। এভাবে বর্ননাতীত সকল অসুস্থতায় মা চিকিৎসকের ভূমিকা পালন করতেন।

সম্প্রতি ছোট্ট একটা দূর্ঘটনা ঘটল। হেলায় হাত ভেঙ্গে গেল। অর্থো পেডিক ডাক্তারের শরনাপন্ন হয়ে চিকিৎসা শেষে বাড়ি গেলাম। শুরু হল মায়ের চিকিৎসা কোথায় থেকে তৈল এনে গরম করে প্লাস্টারের বাইরে অংশে আলতোভাবে মালিশ করলেন।
পাতার সেক দিলেন। আরো কত উপদেশ …
যেন সবচেয়ে বড় অর্থোপেডিক!

মা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার।’মা’ ডাকে প্রশান্তি পাই। মায়ের অনুরাগে পৃথিবীর সব দুঃখ ভুলে যাই। আমার ‘মা’ যেন সর্বরোগ বিশেষজ্ঞ।

আফজাল হোসাইন মিয়াজী
(শিক্ষক, লেখক ও সাংবাদিক )
০৬-১২-২০১৬ইং সালের লেখা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net