1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদে মেঘনা পাওয়ার প্লান্টে ঘুরতে আসা নিখোঁজ যুবকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী

ঈদে মেঘনা পাওয়ার প্লান্টে ঘুরতে আসা নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৮৬ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
করোনা আতঙ্কে ঘরেই ঈদ উদযাপন করলেও ঈদ বলে কথা। পরের দিন মঙ্গলবার বিকেলে মেঘনা পাওয়ার প্লান্টে ঘুরতে এসে প্লান্টের ড্রেনে পড়ে নিখোঁজ রিগান। অনেক খোজাখুজির পর বুধবার সন্ধায় নিখোঁজ রিগানের (২৪) লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

পুলিশ সূত্রে, নিহত রিগানের কর্মস্থল ছিল সোনারগাঁয়ে। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় এবারের ঈদে আর বাড়ি যাওয়া হয়নি লালমনিরহাটের এই যুবকের। গত মঙ্গলবার ঈদের পরের দিন রিগান ২ বন্ধুর সাথে মেঘনা পাওয়ার প্লান্টের পিছনে ঘুরতে আসে। এসময় অসাবধানতা বসতঃ তার পা পিছলে পাওয়ার প্লান্টের ড্রেনে পড়ে নিখোঁজ হয়। এরপর ড্রেনের বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর রিগানকে উদ্ধার সম্ভব হয়নি। পরে গতকাল বুধবার সন্ধ্যার দিকে তার লাশ মেঘনা নদীতে ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রিগানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

সোনারগাঁ থানার এসআই রোস্তম হোসেন জানান, লালমনিরহাট জেলার আদিতমারী থানার দুর্গাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নিহত রিগান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net