1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্মহীনদের উপহার সামগ্রী দিলো সন্দ্বীপ ছাত্র ফোরাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

কর্মহীনদের উপহার সামগ্রী দিলো সন্দ্বীপ ছাত্র ফোরাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৬৬ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে অর্ধশত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত সন্দ্বীপ উপজেলার ছাত্র-ছাত্রীদের শিক্ষা, সাংস্কৃতিক, বৃত্তিমূলক ও অরাজনৈতিক সংগঠন ‘সন্দ্বীপ ছাত্র ফোরাম’।

রবিবার (১৭ মে) সন্দ্বীপের উপজেলার ৮ টি ইউনিয়নে অর্ধশত পরিবারকে এই উপহার প্রদান করা হয়।

জানা যায়, এই সংকটময় মুহুর্তে সন্দ্বীপের বেশিরভাগ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের কথা মাথায় রেখে সন্দ্বীপ ছাত্র ফোরামের বর্তমান সভাপতি অনিক রায় এবং সাধারন সম্পাদক শাহাদাত হোসেনের উদ্যোগে, সন্দ্বীপ ছাত্র ফোরামের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ, শিক্ষক এবং বর্তমান সদস্যদের সহযোগিতায় ঐ সকল কর্মহীন মানুষদের কাছে প্রথম পর্বে এই উপহার সামগ্রী পাঠানো হয়েছে।

এছাড়া ফোরামের বর্তমান কমিটি দ্বিতীয় পর্যায়ে ত্রান দেওয়ার প্রস্তুতি গ্রহন করছে। বাকী ইউনিয়নগুলোর কর্মহীন মানুষ গুলোর তালিকা তৈরি করা হয়েছে। শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের উপহার সামগ্রী পৌঁছে দিবে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net