1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে যুবলীগে নেতার বাড়িতে হামলার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

কোম্পানীগঞ্জে যুবলীগে নেতার বাড়িতে হামলার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৪৯৫ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ারের বসত বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।শনিবার দিবাগত রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ইদা হাজী মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, বসুরহাট পৌরসভা যুবলীগের ৬নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন সাজেদের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীরা বাড়ির সীমানার টিনের বেড়া ভেঙ্গে তছনছ করে দিয়েছে । এ সময় অস্ত্রের মুখে গৃহবধূর গলা থেকে স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের এমন মহড়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।অভিযুক্ত সাজেদ অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেন, তিনি কোন ভাবেই ওই সময় ঘটনাস্থলে ছিলেন না।কোম্পানীগঞ্জ থানার অফিসার পরিদর্শক (তদন্ত) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net