1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সর্বশেষ পরিস্থিতি জানতে ছুটে আসলেন এমপি মিলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সর্বশেষ পরিস্থিতি জানতে ছুটে আসলেন এমপি মিলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩০০ বার

নইন আবু নাঈমঃ
উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “আম্ফান”। দূর্যোগপূর্ব এবং দূর্যোগ পরবর্তী করণীয় বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটের শরণখোলায় ছুটে আসেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যমকর্মী ও সেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সাথে শরণখোলায় জরুরী মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শরণখোলা থানা কমপেক্স মিলনায়তনে অনুষ্ঠিত জরুরী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ, উপজেলা কুষি কর্মকর্তা সৌমিত্র সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জালাল আহমেদ রুমী উপস্থিত ছিলেন।
এসময় সংসদ সদস্য আমিরুল আলম মিলন বলেন, সরকার ঘূর্ণীঝড় “আম্ফান” মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন। পর্যাপ্ত পরিমানে শুকনা খাবার মজুদেও ব্যবস্থা করা হয়েছে এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে সকলকে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net