ঢাকা   ০৪:৩৬:০৫ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

টংগীতে সংবাদকর্মীর ৫ম ধাপের খাদ্যদ্রব্য বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৬৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইত্তেফাকের টংগী সংবাদদাতা কাজী রফিক। তিনি জানান, দেশে করোনা ভাইরাসের কারনে মহামারী যখন সর্বত্র ছড়িয়ে পড়ে। তখন একজন সংবাদকর্মী হিসেবে নিজের জমানো অর্থ ও হাতের দামী মোবাইল ফোন বিক্রি করে অসহায় মানুষের মাঝে ত্রান-সাহায্য বিতরণ শুরু করেন। যেহেতু টংগী একটি ঘনবসতিপূর্ণ এলাকা এখানে অসহায় মানুষের সংখ্যা অনেক বেশি, বিধায় বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গের ত্রান সব জায়গা না পৌঁছানোর কারণে তিনি নিজেই উদ্যোগ নিয়েছেন গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এরই ধারাবাহিকতায় তিনি পঞ্চম ধাপে প্রায় পাঁচশত পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন। জানা যায়, আগামী ২৫ রমজান পর্যন্ত তিনি এই কার্যক্রম চালিয়ে যাবেন। এব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাধুবাদ জানিয়ে বলেন, একজন সংবাদকর্মীর কাজ সংবাদ সংগ্রহ করা কিন্তু তিনি এই মহামারি করোনা ভাইরাসের সময় মানুষের মাঝে দাড়িয়েছেন আমি তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এছাড়া তিনি মহামারি করোনায় আটকে পড়া তৃতীয় লিঙ্গদের বাসায় গিয়ে ও খাদ্যদ্রব্য পৌঁছে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি