1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে বিষাক্ত অ্যালকোহল পানে স্বামী-স্ত্রীসহ ৯ জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

দিনাজপুরে বিষাক্ত অ্যালকোহল পানে স্বামী-স্ত্রীসহ ৯ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৪৭ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত এ্যালকোহল পানে গতকাল রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিম নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে। এনিয়ে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়াল নয় (৯) জনে।

এর আগে বুধবার দুপুর পর্যন্ত স্বামী স্ত্রীসহ ছয় জন মারা যায়। পরে রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জন এবং ওই রাতেই রংপুরে চিৎিসাধীন অবস্থায় আরো এক জন মারা যায়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন। রাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মাহমুদপুর এলাকার আব্দুল আজিজ এর ছেলে সোহেল রানা (৩০) এবং আবুল হোসেন এর ছেলে মনোয়ার হোসেন (৪২)এবং আব্দুল খালেক এর ছেলে আব্দুল আলিম(৪০)।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিরা হলেন, পৌরশহরের মাহমুদপুর এলাকার আনোয়ারুল ইসলামে ছেলে আব্দুল মতিন (২৭), তোজাম্মেল হোসেন এর ছেলে আজিজুল ইসলাম (৩৩) একই এলাকার সুলতান মাহমুদ এর ছেলে মহসিন আলী(৩৮)। হঠাৎপাড়া এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মঞ্জুয়ারা (৩৫)। শহরের ইসলাম পাড়া এলাকায় তাপস কুমার এর ছেলে অমৃত রায় (২৫)।

এব্যাপারে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান আরো জানান,‘অসুস্থদের মধ্যে আরো প্রাণহানী হতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে আমরা ওই এলাকার ‘পল্লী হোমিও হল’ এর সত্ত্বাধিকারী ডা.আব্দুল মান্নানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।

তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net