1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁ-২ আসনের এমপি শহিদুজ্জামান সরকার করোনা পজিটিভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

নওগাঁ-২ আসনের এমপি শহিদুজ্জামান সরকার করোনা পজিটিভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ২৭৩ বার

স্টাফ রিপোর্টার |
নওগা-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার করনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য শুক্রবার (১ মে) বিকালে তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জেনেছেন। তিনি গত ২৮ এপ্রিল তার নির্বাচনি এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করতে দেন। বর্তমানে তিনি ন্যাম ভবনের বাসায় কোয়ারেন্টিনে আছেন।

এই সংসদ সদস্য দশম সংসদে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একাধিকবার নির্বাচিত ও জাতীয় সংসদে একটি স্থায়ী কমিটির সভাপতি।

জানা গেছে, শুক্রবার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন। তাকে জানানো হয়েছে, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। তিনি এখন ন্যাম ভবনের বাসায় পরিবারের অন্যদের থেকে আলাদা আছেন। এই সংসদ সদস্য তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এই প্রথম একজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net