1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পণ্যবাহী যানের চালকদের মাঝে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

পণ্যবাহী যানের চালকদের মাঝে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৩২ বার

চট্টগ্রাম প্রতিনিধি :
পণ্যবাহী যানের চালকদের মাঝে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার বিতরণ
করোনার ঝুঁকি নিয়ে সারাদেশে পণ্যপরিবহন করে অর্থনীতির চাকা যারা সচল রেখেছেন সেইসব পণ্যবাহী যানের চালক- শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।

আজ ৭ মে বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম এসপিপি, এনডিসি (অবঃ) এর দিক নির্দেশনায় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরীর নের্তৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ২০০ পণ্যবাহী পরিবহনের চালক সহকারীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচি পালন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, সংগঠনের সদস্য আক্তার হোসাইন, আবদুল হাদী দুলাল, আফজাল হোসাইন প্রমুখ। আইন শৃঙ্খলায় সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশ।

এই সময় সংগঠনের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী বলেন, আমাদের সংগঠনের মূল কাজ পরিবহনের যাত্রী সাধারণের অধিকার রক্ষা করা, ভাড়া নৈরাজ্য বন্ধে যাত্রীদের সচেতনকরা, সড়ক দুর্ঘটনা রোধে যাত্রী সচেতনতা। এবার করোনা ভাইরাসের সংকটকালে আমরা লক্ষ্য করেছি যে ৭০ লাখ পরিবহন শ্রমিক খুবই কষ্টে জীবন যাপন করছে। সারাদেশে হোটেল রেস্তোরাঁ সহ সব দোকান বন্ধ থাকায় অর্থনীতির চাকা সচলরাখায় কর্মরত পণ্যবাহী যানের চালক ও শ্রমিকরা সড়ক মহাসড়কে অনাহারে গাড়ী চালিয়ে যাচ্ছে।

এইসব বিষয় চিন্তা করে ১০ রমজান থেকে প্রতিদিন সড়ক মহাসড়ক, রেল স্টেশন সহ বিভিন্ন যায়গায় পরিবহনের চালক – শ্রমিক, পথচারী, ভিক্ষুক, ভবঘুরে রোজাদার ব্যক্তিদের ইফতার প্রদান করছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net