ঢাকা   ০২:০২:৫৮ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

পরিচয় # মানছুরা আকতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪২২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

♦
আমি কে?
আসলেই আমি কে?
ক্ষণে ক্ষণে আমি আপন সত্তায়-
খুঁজে ফিরি আমার পরিচয়।
আমি নারী, আমি মাতা, আমি ভগ্নি, আমি জায়া
কখনও কখনও আমি হয়ে উঠি বটবৃক্ষের ছায়া।
হয়তো আমি কোনো এক কবির কবিতায় তার রচিত প্রণয়ণী,
কখনও বা আমি খুন্তি হাতে চুল বাঁধা দশভুজা রমনী।
হয়তো কোনো এক স্নিগ্ধ রাতে-
প্রেমিকের বুকে মাথা রাখা আমি তার প্রণয়দেবী,
কখনও বা কোনো ব্যর্থ পুরুষের চোখে আমি ঘৃণিত ছলনাময়ী
কখনও বা একজন সফল ব্যক্তিত্বের অনুপ্রেরণায় আমিই তার অর্ধাঙ্গিনী।
.
ঘুটঘুটে অমানিশালগ্নে আমি কারো ঘরের আলো
কখনও বা আমি অলুক্ষণে অপয়া,
আমার ছায়া মাড়াতে নেই-
আমি যে বড্ড কালো।
আমি কারো চোখে রাজকন্যা, কারো কাছে আদুরীনী
আবার কেউ কেউ বলে-
আমি নাকি বেজায় ছলচাতুরী মায়াবিনী।
.
কেউ তো আছে যার ভাবনায় আমি তার শক্তি
কারো বা রয়েছে আমার তরে অতিশয় ভক্তি!
আবার কারো কারো চাওয়া-
আমার অকালপ্রয়াত-ই হবে তাদের শান্তিময় মুক্তি।
.
আমি গম্ভীর, আমি স্থির, আমি নিরব, আমি নিশ্চুপ,
আমি চঞ্চল, আমি অস্থির, আমি ছটফটে, আমি বাঁচাল
কখনও কখনও প্রকৃতিও আফসোস শুধায়-
আহা! বিধাতা আমায় একই অঙ্গে দিয়েছেন কতরুপ, বহুরুপ।
তাই ক্ষণে ক্ষণে আমি আপন সত্তায়-
খুঁজে ফিরি আমি আমার পরিচয়।
আমি কে?
আসলেই আমি কে?
প্রতিবারই আমার অদৃষ্ট আমায় উত্তর দিয়ে যায়-
আমি নারী, আমি মাতা, আমি ভগ্নি, আমি জায়া
কখনও কখনও আমি হয়ে উঠি বটবৃক্ষের ছায়া।
“ইহা-ই আমার আসল পরিচয়”।

লেখক,
মানছুরা আকতার
কবি,ছরাকার ও সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি