1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফিরে এসো এরশাদ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা

ফিরে এসো এরশাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩১৪ বার

সুনীল শুভরায়|

কত করে যে ঈশ্বরকে বলেছিলাম-
আমার জীবনের কিছু আয়ুষ্কাল
কেটে নিয়ে এরশাদের বরাদ্দ বাড়িয়ে দাও।
শুধু আমিইতো আর একা ছিলাম না-
অজ¯্র অগণিত মানুষও বলেছিলো
আমার মতো করে প্রার্থনায় পুজায়।
কারো কথা তুমি শুনলে না? বলতো কেনো?

প্রতিনিয়ত মনটা বড় ব্যাকুল হয়ে যায়-
জমানো ব্যাথাগুলোকে আরো উষ্কে দেয়
ভেতর থেকে ভেতরের আরেকটা মানুষ
যেনো বলে দেয়, কাঁদিসনা কেনো- চিৎকার করে
কাঁদ আর বল- ফিরিয়ে দাও আমার এরশাদ!

আজ তুমি কোথায় আছো-কেমন আছো
জানিনাতো কিছু- জানি শুধু এই কথা-
তোমার সাজানো লিচু বাগানের গাছের নীচে
আছো শান্তিতে চির নিদ্রায়- কিংবা
চলে গেছো অজানা অচেনা গন্তব্যে-
যেখান থেকে একদিন এসেছিলে এখানে।

মরণের ওই পরপারে এখন যেখানে
যেই দেশে- যেই বেশে- যেই কর্মে- যেই সাধনায়
মগ্ন থাকোনা কেনো- জেনে নিও তুমি
আমরা আছি তোমার অগণিত সন্তান
কান্নায় বেদনায় শোকের সাগরে ভেসে
অ-মোছনীয় ক্ষত চিহ্ন বুকের গভীরে নিয়ে।

স্বপ্নাবিষ্ট হলে- মনে হয় বারবার
তুমি যেনো মন খুলে করছো আশীর্বাদ-
সুখী সমৃদ্ধ হোক নতুন বাংলাদেশ
এখনো অবিরত বলে যাচ্ছো একথা!
আমরা বলছি তোমাকে- এ দেশ এ মাটি আর
মানুষের জন্যে ফিরে এসো লক্ষ এরশাদ হয়ে।

বটিয়াঘাটা, খুলনা-২০ মে ২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net