1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বুদ্ধিমতত্তায় ৯৯৯ এ ফোন, ১৮ ঘন্টা পর বেঁচে ফিরল গহীন সুন্দরবনে হারিয়ে যাওয়া ৬ কিশোর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

বুদ্ধিমতত্তায় ৯৯৯ এ ফোন, ১৮ ঘন্টা পর বেঁচে ফিরল গহীন সুন্দরবনে হারিয়ে যাওয়া ৬ কিশোর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩০২ বার

নইন আবু নাঈম ঃ
সুন্দরবনে ঘুরতে গিয়েছিল ছয় কিশোর। বুধবার সকাল ১০টার দিকে রওনা হয়ে হাটতে হাটতে গহীন বনে পথ হারিয়ে ফেলে তারা। সন্ধ্যা নেমে আসতেই মধ্যে প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন হিং¯্র বাঘের কথা মনে তাদের। ভয়ে যবুথবু ওই ছয় কিশোর প্রাণে বাঁচতে গাছের ডালে বসে ভিজতে থাকে। ক্ষুদায় কাতর হয়ে পড়ে তারা। এসময় তাদের মধ্যে এক কিশোরের বুদ্ধিমত্তায় ৯৯৯ এ ফোন করার পর প্রায় ১৮ঘন্টা পর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পুলিশ উদ্ধার করে।
বনে পথভোলা ওই ছয় কিশোরের বাড়ি বাগেরহাটের শরণখোলার উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে। ছয় বন্ধু মিলে সুন্দরবন দেখার জন্য পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন থেকে বনবিভাগের অযান্তে তারা বসে প্রবেশ করে।
উদ্ধার হওয়া কিশোররা হল, দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ইসাহাক খলিফার ছেলে জয় খলিফা (১৬), ফারুক খলিফার ছেলে সাইমুন (১৬), শহিদুল খলিফার ছেলে জুবায়ের (১৭) ও মাইনুল ইসলাম (২১), জাহাঙ্গীর তালুকদারের ছেলে আ. রহিম (১৭) ও রায়েন্দা বাজারের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ইমরান (১৯)।
পুলিশ জানায়, বুধবার সকাল ১০টায় ওই ছয় কিশোর কৌতুহলবশত উপজেলার রাজাপুর এলাকা থেকে সুন্দরবনে প্রবেশ করে। কিছুক্ষণ পর তারা দিক হারিয়ে বনের গহীনে চলে যায়। পথ খুঁজে না পেয়ে সন্ধ্যা হলে তারা বনের বিভিন্ন গাছে আশ্রয় নেয়। কিশোরদের মধ্যে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের এসএসসি পরিক্ষার্থী জয় খলিফা বুদ্ধি খাটিয়ে তার মোবাইল থেকে ৯৯৯ এ ফোন করে বনে হারিয়ে যাওয়া এবং উদ্ধারে সহায়তা চায়। এই তথ্য পেয়ে শরণখোলা থানা ও ধানসাগর নৌ-পুলিশ বনরক্ষী ও স্থানীয়দের নিয়ে সুন্দরবনে তল্লাশি চালায়। তারা মাইকিং করে কিশোরদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। এরপর মোবাইলে যোগাযোগের মাধ্যমে ভোর ৪ টায় সময় তাদের উদ্ধারে সক্ষম হয় পুলিশ। তারা লোকালয় থেকে প্রায় ৫-৬ কিলোমিটার গহীন বনে ঢুকে পড়ছিল বলে পুলিশ জানায়।
বুদ্ধিমত্তায় চয় বন্ধু মিলে বেঁচে যাওয়া মো. জয় খলিফা জানায়, তার সামান্য পানি ও চিপস নিয়ে বন দেখতে যায়। কিন্তু তারা পথ ভুলে যাবে তা ভাবতে পারেনি। খাবার-পানি শেষ হলে তারা ক্ষুধায় দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যা নেমে আসতেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তখন তাদের মধ্যে বাঘ আতঙ্ক দেখা দেয়। সবাই গাছের ডালে আশ্রয় নিয়ে ভিজতে থাকে। এরই মধ্যে তার মনে পড়ে ৯৯৯ এর কথা। তার মোবাইলে ব্যালেন্সও শেষ। কিন্তু সে জানতো ৯৯৯ এর সাহায্য পেতে মোবাইলে ব্যালেন্সের প্রয়োজন হয় না। তখন সে ফোন করে সহযোগীতা চায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, প্রায় ১৮ঘন্টা পর তাদেরকে বন থেকে কিশোরদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সময় মতো উদ্ধার করতে না পারলে বড় ধরণের ক্ষতির আশঙ্কা ছিল। দুপুরে সবাইকে মিষ্টি খাইয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net